বিনোদন

বিদেশি প্রেমিকার গলায় অর্ণবের বিয়ের মালা

বিনোদন ডেস্ক : হঠাৎ হারিয়ে গিয়ে কিংবা ডুব দিয়ে জরুরি খবর তৈরি করা গায়ক তিনি। প্রিয়তমার কাছে তার দেয়া নাম খুঁজে বেড়ান তিনি। নাম পেলেন কী না সেই খবরের চেয়ে জরুরি খবর হলো প্রিয়তমার গলায় বুধবার বিয়ের মালা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

কনের নাম সুনিধি নায়েক। তার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে পরিচয় অর্ণবের,। তারা প্রেমের সম্পর্কে ছিলেন।

বুধবার (২৮ অক্টোবর) কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির এক পোস্ট ঘিরে আলোচনায় আসে অর্ণবের বিয়ের বিষয়টি। সৃজিতের সেই পোস্টের নিচে গিয়ে গায়কের ভক্ত-অনুরাগীদের অভিনন্দনের বন্যা দেখা যায়। অর্ণব ও সুনিধির কাছের মানুষেরা শুভেচ্ছা জানিয়ে দাওয়াত পাননি বলেও আক্ষেপ প্রকাশ করেন মজার ইমোজি দিয়ে।

সৃজিত, অর্ণব-সুনিধি ও মিথিলার সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘হারিয়ে গিয়েছো, এইতো জরুরি খবর। অভিনন্দন অর্ণব ও সুনিধি নায়েক।’ সেই পোস্ট শেয়ার করে সুনিধি ক্যাপশনে লিখেছেন, ‘অলরাইট’।

এরপর মিথিলার ছোট বোন মিশৌরী রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পশ্চিমবঙ্গের আসানসোলে আজ অর্ণব ভাইয়ার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। ফ্লাইট চালু না থাকায় আমি যেতে পারলাম না। মিস করলাম। সবাই দোয়া করবেন ভাইয়ার দাম্পত্য জীবনের জন্য।’

অর্ণবের স্ত্রী সুনিধি নায়েক ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতে স্নাতকোত্তর পড়ছেন। তিনি একজন পেশাদার এসরাজ বাদক। বাজাতে জানেন হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত। গান করেন। মডেলিংয়েও আগ্রহ রয়েছে তার।

খোঁজ নিয়ে আরও জানা গেল, আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে বিশ্বভারতীতেই পরিচয় অর্ণবের। গত বচল বিশ্বভারতীতে আয়োজিত ‘রবি অ্যান্ড র্যাবি’ শীর্ষক একটি অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। শুভকামনা জানিয়ে সেই মুগ্ধতা প্রকাশও করেছিলেন তিনি। সেই পরিচয় থেকেই দিনে দিনে একে অপরের সুরসঙ্গী হয়ে উঠেন।

অর্ণবের সঙ্গে সবসময়ই গানের অনুষ্ঠান-কনসার্টে দেখা গেছে সুনিধিকে। এমনকি সুনিধির সঙ্গে কয়েকটি টিভি অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন অর্ণব। তারা দুজনে ঢাকাতেও একসঙ্গে গান করেছেন। এবার সুরসঙ্গী থেকে জীবনসঙ্গীতেও পরিণত হলেন তারা।

এর আগে শায়ান চৌধুরী অর্ণব বিয়ে করেছিলেন ওপার বাংলার কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ীকে। সে বিয়ে ভেঙে যাওয়ার পর শাহানা এক লন্ডনের নাগরিককে বিয়ে করলেও এতদিন ‘ব্যাচেলর’-ই ছিলেন অর্ণব।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা