বিনোদন

বাড়িতে মাদক, দীপিকার ম্যানেজার উধাও

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশের বাড়ি থেকে মাদক উদ্ধার করেছে দেশটির নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। যে কারণে করিশ্মার বাড়ির দরজায় একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে এনসিবি সদস্যরা।

এদিকে করিশ্মা প্রকাশের বাড়ি থেকে কত পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে শিগগিরই এনসিবির পক্ষ থেকে সংবাদ প্রকাশ হবে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। জেলেবি অভিনেত্রীর গ্রেপ্তারের পর উঠে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরদের নাম।

এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকা, সারা, শ্রদ্ধারা দাবি করেন, তারা মাদক সেবন করেননি কখনও। সিগারেটের নামকরণ তারা বিভিন্নভাবে করতেন। ডুব, ডুবিস সহ একাধিক নামে সিগারেটের কথাই তঁরা আলোচনা করতেন বলে দাবি করেন অভিনেত্রীরা।

প্রসঙ্গত ২০১৭ সালে দীপিকা পাড়ুকোনের সঙ্গে করিশ্মা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে মুম্বাইয়ের একটি পাবে হাজির হওয়ার আগে ‘মাল’, ‘হ্যাশ’ নামে বিভিন্ন শব্দ ব্যবহার করে ম্যানেজারের সঙ্গে কথা বলেন দীপিকা।

যদিও অভিনেত্রী পালটা দাবি করেন, ‘মাল’, ‘হ্যাশ’ বলতে তিনি এবং করিশ্মা সিগারেটের কথাই বুঝিয়েছেন। কোনও মাদক নয়, ছোট, বড় সিগারেটকেই তারা মাল, হ্যাশ বলে সম্মোধান করেন বলে দাবি করেন দীপিকা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা