বিনোদন

পাখি তো ডানা মেলে উড়বেই : মধুমিতা

বিনোদন ডেস্ক : কখনও শোনা যায় তাঁর মৃত্যুসংবাদ। কোথাও লেখা হয় তাঁর বিবাহ বিচ্ছেদ পরবর্তী প্রেম কাহিনি। অথবা নতুন ছবির নায়কের সঙ্গেও বিশেষ সম্পর্ক! তিনি মধুমিতা সরকার। যিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন আনন্দবাজার ডিজিটালের কাছে। “ছবিতে কাজ করা, সিনেমা নিয়ে পড়াশোনা- আমি এ সবের মধ্যেই থাকি। কোনও পার্টিতে যাই না। নিজের মধ্যেই থাকি সবসময়। তা-ও একের পর এক আমাকে নিয়ে যা নয় তাই লেখা হচ্ছে। আমাকে কিছু জিজ্ঞাসাও করা হচ্ছে না “

জন্মদিনটাও বাড়িতে বসেই কাটিয়ে দিলেন মধুমিতা। কেন? মধুমিতা বললেন, ‘‘আজ যদি ৩ জন বান্ধবীর সঙ্গেও বাইরে যাই, লোকে লিখে দেবে মধুমিতা শুধু মেয়েদের সঙ্গেই থাকেন! মিডিয়া নতুন করে প্রচারে নামবে।”

তবে তিনি যা-ই বলুন, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তাঁর ভক্তকুল তাঁদের প্রিয় অভিনেত্রীর জন্মদিন উদ্‌যাপন করেছেন ৩০ মিনিটের একটি ভিডিও উপহার দিয়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কেউ মধুমিতার হয়ে কেক কাটছেন। কেউ দেওয়ালে মধুমিতার নাম লিখে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একজন অভিনেত্রীর জন্য ভক্তদের প্রচেষ্টায় এমন ভিডিও খুব বেশি চোখে পড়ে না। মধুমিতা নিজেও অবশ্য ভিডিও এডিটিংয়ের কাজ করতে ভালবাসেন। লকডাউনে সব ভিডিওই নিজে এডিট করে পোস্ট করেছিলেন তিনি।

কিন্তু ইদানীং মধুমিতা ক্ষুণ্ণ, মিডিয়ার ‘একপেশে ভিত্তিহীন প্রচার’ তাঁর ওপর মানসিক চাপ তৈরি করছে বলে বক্তব্য তাঁর। এখনও তাঁকে লোকে ‘বোঝে না সে বোঝে না’-র ‘পাখি’ বলেই জানে। সেই ‘কেয়ার করি না’ থেকেই দর্শকের মন জয় করেছেন তিনি। ‘কুসুমদোলা’-র ইমনকে নিয়ে লোকে এখনও পাগল। কিন্তু মধুমিতার বক্তব্য, “এক জন অভিনেত্রী সারা জীবনই কি ‘পাখি’ বা ‘ইমন’ হয়ে থেকে যাবে! শাড়ি, সালোয়ার কামিজ, সাধারণ মেয়ে- এ ভাবেই থেকে যাবে! তা কি হয়? সে তো নিজেকে ভাঙবে!”

সেই ভাঙা শুরু প্রতীম ডি দাশগুপ্ত-র ‘লাভ আজ কাল পরশু’ থেকে। সদ্য শেষ করলেন মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’। পুজোর পরেই শুরু হবে হইচই সিরিজে ‘দেবদাস ও একটি খুনের গল্প’। মধুমিতা আর অর্জুন আবার একসঙ্গে।

সেই প্রসঙ্গ তুলতেই তিনি বললেন, “এই তো, পুজোর পর এক্কেবারেই কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে ব্রেকফাস্ট করতে গেলাম। ওমা! মিডিয়া লিখে দিল, আমি ওঁর সঙ্গে প্রেম করছি। আমাকে একবার জিজ্ঞাসা অবধি করল না!” যদিও মিডিয়া বা ইন্ডাস্ট্রির শোরগোলকে পাত্তা দেন না মধুমিতা। আপাতত গিটারে সুর তুলে মন শান্ত করছেন। বললেন, “যতই ক্ষত থাকুক। পাখি তো ডানা মেলে উড়বেই।” ‘পাখি’ এখন তার ইচ্ছেমতো ডানা মেলার আকাশই খুঁজে বেড়াচ্ছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা