বিনোদন

মীরের প্রশ্ন -আমি কি একা দোষী?

বিনোদন ডেস্ক : মজার মানুষ হিসেবে জুড়ি মেলা ভার ‘মীরাক্কেল’খ্যাত মীরের। সে উপস্থাপনায় হোক, অভিনয়ে হোক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার কথার মধ্যে সবসময়ই লুকিয়ে থাকে হাস্যরস। তিনি মজা করতে পছন্দ করেন, মজা পেতেও পছন্দ করেন। তাই ভক্ত-অনুরাগীদের মজা দিতেও কার্পণ্য করেন না ‘মীরাক্কেল’খ্যাত মীর আফসার আলী।

পূজার দিনগুলোতে নিজের নামকে জুড়ে দিয়ে তিনি ‘নব-মীর’ এবং ‘দশ-মীর’ শুভেচ্ছা জানিয়েছেন। এবার দিলেন একাদশীর শুভেচ্ছা। সেখানেও মজা করতে ছাড়লেন না। হাতে হাতকড়া পড়া এক ছবি পোস্ট করেছেন আজ মঙ্গলবার, নিজের ফেসবুক পেজে। সেখানে ক্যাপশনে প্রশ্ন তার, ‘আমি কি একা দোষী’?’

তিনি সেই পোস্টে লিখেছেন, ‘আচ্ছা সত্যি করে বলুন তো... আমি কি ‘একা দোষী’? আর কি কেউ অপরাধ করেনি???’ এই পেজের অনেক দর্শনার্থী caption’এর subtle humour’টা ধরতে পারবেন না এবং সম্পূর্ণ ভুলভাল কমেন্ট করবেন। আমার কিন্তু বেশ লাগে।’ ব্যস, কমেন্টের বন্যা বইয়ে যাচ্ছে ৪ ঘণ্টা আগে করা ১৭ হাজার লাইকের এই পোস্টের নিচে। সেখানে অনেকেই অবশ্য মীরের মজাটা ধরতে পেরেছেন। একাদশী নিয়ে মজা করতে গিয়েই মীর প্রশ্ন ছুঁড়েছেন ‘একা দোষী’র।

এদিকে নতুন করে বেশ জমে উঠেছে ‘মীরাক্কেল’র দশম আসর। এবারে তুমুল জনপ্রিয় কমেডি শো’টিতে এসেছে অনেক পরিবর্তন। বদলে গেছেন আগের চার বিচারকও। নতুন করে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, রুদ্রনীল ঘোষ, সোহম চক্রবর্তী, পাওলি দাম ও সায়ন্তিকাকে। করোনার কারণে এবার ‘মীরাক্কেল’- এ নেই বাংলাদেশর কোনো প্রতিযোগী।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

১১ জেলায় ৬০ কিমি বেগে বজ্রঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা