বিনোদন

সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আসিফের আবেগঘন স্ট্যাটাস

সান নিউজ ডেস্ক : রাত পোহালেই আবার বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশের ক্রিকেটের নতুন করে শুরুর একটি দিন। আজ বুধবার (২৮ অক্টোবর) সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার শেষ দিন।

দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নতুন করে পথ চলা শুরু করবেন। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেট মাঠে মুক্ত হচ্ছেন সাকিব।

সাকিবের ফিরে আসার এই মুহূর্তে তাকে অভিনন্দন ও দোয়া জানিয়েছেন দেশের নন্দিত গায়ক আসিফ আকবর। তিনি বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে নিয়ে লিখেছেন। তিনি লেখেন, ‘এক আশরাফুলকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। সেই কষ্ট দ্বিগুণ করলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সাকিব-আশরাফুল দুজনই আমার অত্যন্ত স্নেহের। আজ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান...

সব টাইগারের সাবধান থাকতে হবে জুয়াড়িদের খপ্পড় থেকে। যে কোনো ধরনের অস্বাভাবিক তৎপরতা দেখলে ম্যানেজমেন্টকে জানাতে হবে। আমরা আর কোনো ইনফর্ম টাইগারকে হারাতে চাই না। সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় জাতি।’

তিনি সাকিবের জন্য শুভ কামনা জানিয়ে লিখেছেন, ‘সাকিব- আমরা তোমার সঙ্গে ছিলাম আছি থাকবো। তুমি শুধু খেলে যাও দেশের জন্য। আমরা তোমাকে ভালোবাসি... জন্মগত এলার্জি রোগী হেটার্সদের চিন্তা মাথায় না রেখে দেশকে যেন সার্ভিস দিতে পারো এ দোয়া করি মন থেকে। মনে রেখ বৃক্ষ বড় হলে ঝড়ের ঝাপটা সহ্য করেই টিকে থাকতে হয়। তুমি এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি... শাবাশ বাংলাদেশ... ভালোবাসা অবিরাম...’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা