বিনোদন

‘কষ্ট’ নিয়ে পথ চলছেন মনির খান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সংগীত জগতের অত্যন্ত জনপ্রিয় শিল্পী মনির খান। নিজের সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। চল্লিশের অধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। প্রাপ্তির ঝুলিতে জমা হয়েছে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মনির খান তার ক্যারিয়ারে কষ্টের বা বিরহের গান বেশি গেয়েছেন। বিরহের এসব গান ব্যাপক জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় তিনি এবার গেছেন ‘কষ্ট’ শিরোনামের নতুন একটি গান।

‘কষ্ট’ শিরোনামের গানটি সম্প্রতি এমকে মিউজিক ২৪-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানের কথা লিখেছেন মালেক জোমাদ্দার। সুর করেছেন মিল্টন খন্দকার। মিউজিক করেছেন বিনদ রায়।

বিরহ ঘরনার গান গেয়ে আকাশচুম্বি জনপ্রিয়তা পান মনির খান। তারমধ্যে অন্যতম ‘অঞ্জনা’ সিরিজের গানগুলো। অঞ্জনাকে নিয়ে এ পর্যন্ত ২৬টির মতো গান গেয়েছেন মনির খান। সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে ‘অঞ্জনা ২০২০’ শিরোনামে গান প্রকাশ করেন তিনি। এই গানে অঞ্জনাকে মীরজাফর, রাজাকার, বেঈমানের সঙ্গে তুলনা করা হয়েছে। মনির খান মাঝে গান থেকে কিছুটা বিরতিতে ছিলেন। এখন আবার নিয়মিত গান করে যাচ্ছেন এই শিল্পী।

দেখুন...

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা