সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে শীতার্তদের বস্ত্র বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে তীব্র শীতে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতে কষ্টে থাকা গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকম।

আরও পড়ুন : বোয়ালমারীতে কম্বল বিতরণ

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের ওয়ালী উল্যাহ নূরানী তা'লীমুল কুরআন মাদ্রাসার হলরুমে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের পক্ষ থেকে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।

স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের উপদেষ্টা ও বাংলাদেশ ইউপি সচিব সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম ও স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ সোহেল শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

আরও পড়ুন : পাটুরিয়ায় জাহাজ উদ্ধারে প্রত্যয়

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো.ইসমাইল খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক সুজন উপস্থিত ছিলেন।

এসময় স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের উপদেষ্টা মো.সহিদুল ইসলাম ও স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন, টানা কয়েক দিনের তীব্র শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ খুবই কষ্ট পাচ্ছে। এই শীতে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকম শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করছে। অসহায় মানুষগুলোর দুর্ভোগ লাঘবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তাঁরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা