ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় লক্ষাধিক মুসল্লির জুম্মার নামাজ আদায়

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ৩ দিনব্যাপী জেলা ইজতেমার দ্বিতীয় দিনে আজ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে জুম্মার নামাজ আদায় করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায় এ ইজতেমার আয়োজন করে জেলা তাবলিগ জামায়াত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বক্তব্যে অস্বস্তি নেই

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ ইজতেমায় মূলত গাইবান্ধা জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

মেহমান হিসাবে রয়েছেন রংপুর ও কুড়িগ্রামসহ পাশ্ববর্তী জেলাসমূহের তাবলীগ জামায়াতের মুরুব্বিগণ। এছাড়া ঢাকাসহ দেশের অন্যান্য জেলা থেকে আসা কয়েকটি তাবলীগ জামায়াতের সদস্যরা এই ইজতেমায় অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানান।

আরও পড়ুন: বাংলাদেশে সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি

ইজতেমায় কাকরাইল মসজিদের মুকিম আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত ডিআইজি রুহুল আমিন, কাকরাইল মসজিদের জিম্মাদার মুফতি ওসামা ইসলাম ও ভারতের হেদায়েত খানসহ অনেকেই বয়ান করেন।

গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। যাতায়াতের রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক সদস্যরা কাজ করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা