বিনোদন

আবারো বিতর্কে নির্মাতা করন জোহর

বিনোদন ডেস্ক : একের পর বিতর্কে জড়িয়ে খবর আসছে বলিউড নির্মাতা করন জোহরের আবারো বিতর্কে জড়ালেন এই নির্মাতা। সম্প্রতি ভারতের পর্যটন নগরী গোয়ায় করনের ধর্মা প্রোডাকশন প্রযোজিত একটি সিনেমার শুটিং হয়।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শুটিং সেটে ব্যবহৃত পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)সহ অন্য বর্জ্য ফেলে রাখা হয়েছে। এতেই তোপের মুখে পড়েছেন করন।

গোয়ার বর্জ্য ব্যবস্থা মন্ত্রী মাইকেল লোবো এ বিষয়ে ধর্মা প্রোডাকশনকে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায়, জরিমানা করা হবে বলে জানিয়েছেন। মাইকেল লোবো বলেন, ‘প্রথমত পরিচালক অথবা ধর্মা প্রোডাকশনের মালিককে এমন কাজের জন্য গোয়ার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ফেসবুকে এ ব্যাপারে ক্ষমা চাইলে আমরা এটাকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করব। অন্যথায়, জরিমানা করা হবে। গোয়া বর্জ্য ব্যবস্থা মন্ত্রী ধর্মা প্রোডাকশনকে জরিমানা করবে।’

এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বর্জ্য ফেলে রাখার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এই অভিনেত্রী দাবি করেন, শুটিংয়ের কারণে বর্জ্য ফেলে রাখায় পরিবেশের ক্ষতি হচ্ছে।

এদিকে ধর্মা প্রোডাকশনের নিয়োগকৃত লাইন ম্যানেজার দিলীপ বোরকার এক সংবাদ সম্মেলনের বলেন, ‘আসল ঘটনাটি কেউ জানেন না। এখানে কি ঘটছে কঙ্গনা এর কিছুই জানেন না। এটা ভুল। কঙ্গনা গোয়ার নাম নষ্ট করছেন। এটা আমাদের বদনাম করার একটি অপচেষ্টা হতে পারে। আমরা জানি না কেন, হতে পারে এর সঙ্গে করন জোহরের নাম রয়েছে।’

জানা গেছে, এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া (ইএসজি) ইতোমধ্যে দিলীপ বোরকারকে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। দিলীপ বোরকার দাবি করেছেন, ‘গ্রাম পঞ্চায়েতের নিয়োগকৃত স্থানীয় ঠিকাদার প্রতিদিন বর্জ্য অপসারণ করেন। কিন্তু শুধুমাত্র রোববার সেটি পারেননি। সেই দিনের ছবিগুলোই ভাইরাল হয়েছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা