বিনোদন

ভিড়ের মধ্যে শরীরে হাত, অতঃপর...

বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের সিনেমাতেও দর্শকপ্রিয় তিনি। বিভিন্ন সিনেমায় সাহসী ভূমিকায় কাজ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার আর সিনেমা নয়, বাস্তবেই দুর্দান্ত সাহসের নজির দেখালেন তাপসী।

তার সঙ্গে অসদাচরণ করায় এক ব্যক্তির আঙুল মটকে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তাপসী এ ঘটনা জানিয়েছেন কারিনা কাপুর খানের রেডিও টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট-এ।

তাপসী বলেন, গুরুপরবের সময় আমরা গুরুদ্বারে যেতাম। তার ঠিক পাশের একটি খাবার স্টল ছিল যেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীদের খাবার দেয়া হতো। জায়গাটিতে এতটাই ভিড় থাকত যে সব সময় ধাক্কাধাক্কি হতো। এর আগেও সেখানে আমার অদ্ভুত কয়েকটি অভিজ্ঞতা হয়েছিল। আমি জানতাম এ রকম ভিড়ে গেলে আবারও খারাপ কিছু একটা হতে পারে। সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিলাম। আচমকা এক ব্যক্তি আমাকে পেছন দিক থেকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে। আমি বুঝলাম আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তৎক্ষণাৎ আমি ওই ব্যক্তির আঙুল ধরে তা মটকে দিই এবং খুব দ্রুত সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা