বিনোদন

বারো লক্ষেরও বেশি ফলোয়ার শাহরুখ কন্যার

বিনোদন ডেস্ক : আইপিএল শুরু হওয়ার সময় থেকেই পরিবারসহ দুবাইয়ে রয়েছেন শাহরুখ খান। আইপিএলের অবসরে দুবাই সৈকতে উষ্ণতা ছড়ালেন শাহরুখ কন্যা সুহানা।

কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালীন মেয়ে সুহানা ও ছেলে আরিয়ানের সঙ্গে গ্যালারিতেও দেখা গিয়েছে কিং খানকে। বাবার সঙ্গে ম্যাচ দেখার পাশাপাশি দুবাইয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন শাহরুখ কন্যা সুহানা খান।

তাও আবার বেশ ‘হট’ অবতারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। দুবাইয়ে সুহানার সঙ্গী তুতো বোন আলিয়া ছিব্বা। তার লেন্সেই ধরা দিয়েছেন সুহানা। কালো রঙের স্লিভলেস শার্টের সঙ্গে পরেছেন ডেনিমের ‘হট প্যান্ট’।

শোনা গিয়েছে, ২০ বছরের সুহানার বাবার মতোই অভিনয় জগতে আসার ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই একটি শর্ট ফিল্ম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’তে অভিনয় করেছেন তিনি। ফ্যাশনিস্তা হিসেবেও সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা রয়েছে। ইনস্টাগ্রামে ১২ লক্ষেরও বেশি ফলোয়ার। অনুরাগীদের জন্য নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন শাহরুখকন্যা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা