বিনোদন

অস্বচ্ছল শিল্পীদের উপহার দিল চলচ্চিত্র শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক : অস্বচ্ছল শিল্পীদের খাদ্য সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বিগত দুই ঈদেই আর্থিকভাবে সহায়তা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি । এবার আসন্ন শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করা শিল্পীদের খাদ্য সামগ্রী ও নতুন কাপড় উপহার দিয়েছে শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ৩১ জন হিন্দু ধর্মাবলম্বী শিল্পীর হাতে এসব তুলে দেওয়া হয়। এছাড়া অস্বচ্ছল শিল্পীদের হাতে আর্থিকভাবেও সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান ।

শিল্পী সমিতির এই নেতা বলেন, 'এমন একটা সময় অতিক্রান্ত হচ্ছে যা সহনীয় পর্যায়ের নয়। মানুষ তাদের প্রিয় উৎসবটিকেও আনন্দের সাথে পালন করবে সে পরিবেশ নেই, সে ক্ষমতা নেই। হয়তো মহামারী শেষ হলে সব কিছুই স্বাভাবিক হয়ে আসবে, মানুষ তার চিরাচরিত রুপে ফিরে যাবে, কিন্তু এই যে কঠিন সময়টা এই সময়ে মানুষের পাশে মানুষের দাঁড়ানো দরকার। আমি চেষ্টা করছি আমার শিল্পীদের খোঁজ খবর রাখার। এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন।'

শারদীয়া দুর্গোৎসবে উপহার প্রদান সম্পর্কে জায়েদ খান বলেন, 'শাড়ি, ধুতি, পূজায় যেসব খাদ্র দ্রব্য বা উপকরণ প্রয়োজন সেসব এছাড়াও যারা অস্বচ্ছল তাদের আর্থিক সহায়তা দিয়েছি। আমাদের একটাই চাওয়া শিল্পীরা ভালো থাকুক, ভালোভাবে জীবন যাপন করুক। এছাড়া সামনের ভালো দিনগুলোকে ফিরে পাবার জন্যই এখন ভালো থাকতে হবে। কেননা চলচ্চিত্রের সুসময়কে আমাদের ফেরাতে হবে।'

জায়েদ খান ছাড়াও শিল্পীদের এই উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল, আলেকজান্ডার বোসহ বেশ ক'জন চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা