বিনোদন

সৃজিত-মিথিলা দম্পতিকে পূজার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি তার স্ত্রী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কলকাতার বধূ হিসেবে সেখানে তিনি খুবই জনপ্রিয় এবং সম্মমানীয় একজন। এবার তাকে ভালোবাসা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাঠিয়েছেন পূজার উপহার।

করোনার বাধা মাড়িয়ে ১৫ আগস্ট বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশ থেকে সড়কপথে শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। সেখানে এখন ধুম লেগেছে দুর্গাপূজা আয়োজনের৷ বাড়ির বউ হিসেবে তিনি পাচ্ছেন অনেক উপহার। সে তালিকায় যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পূজার উপহার পাঠিয়েছেন সৃজিত-মিথিলা দম্পতিকে।

উপহারের ছবি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। ছবিতে দেখা গেছে, মিথিলার জন্য মমতা পাঠিয়েছেন নীল শাড়ি আর সৃজিতের জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি।

প্রসঙ্গত, অনেক আলোচনার জন্ম দিয়ে গেল বছরের ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা