বিনোদন

‘চরিত্রহীন ৩’ এর টিজারে উষ্ণতা ছড়ালেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক : একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ভালবাসার আলিঙ্গনে। ‘চরিত্রহীন ৩’র টিজারে উষ্ণতা ছড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। টিজারের এক ঝলকে দেখা যায় দুটো শরীর। ঠোঁটে ঠোঁট জড়িয়ে আছে। প্রেমের উষ্ণতা ঘন হয়ে নামছে অন্ধকারে।

এ কি তবে পাগলামি? নাকি প্রেম? ঠিক এমন সময়ে স্বস্তিকার কণ্ঠে উত্তর, সব পাগলামির পিছনেই কারণ থাকে। আর সব প্রেমেই থাকে পাগলামি। না হলে তো পর্ণোগ্রাফিই হয়ে যাবে। তার কথায়, প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।

২২ সেকেন্ডের টিজার জুড়ে স্বস্তিকা এবং সৌরভ দাস একে অপরের শরীরে মিশে যাচ্ছেন। ভালবাসায় মিশতে মিশতে স্বস্তিকা তাই প্রেমের সংজ্ঞা জানালেন। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা এবং সৌরভ দাসকে।

এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও, স্বস্তিকাকে দেখা যাবে এই প্রথম। একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এর আগের ২টি সিজন চর্চার বিষয় হয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি। এ বার স্বস্তিকার উপস্থিতি প্রত্যাশা বাড়িয়েছে আরও কয়েক গুণ। বরাবর সাহসী দৃশ্যে সাবলীল স্বস্তিকাকে হইচই-এর এই বহুল চর্চিত সিরিজে দেখতে আগ্রহী দর্শক।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা