বিনোদন

করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেতা আতাউর রহমান

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের শিকার হলেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা আতাউর রহমান। গত কয়েকদিন ধরেই তিনি বেশ অসুস্থ। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট আসলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন তরুণ গীতিকবি, লেখক ও রাজনীতিবিদ সুজন হাজং।

তিনি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুকের দেয়ালে মঞ্চসারথির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান স্যার করোনায় আক্রান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

৭৯ বছর বয়সী অভিনেতা আতাউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব। বিশেষ করে এদেশের মঞ্চ নাটকের বিকাশে তার অবদান অনস্বীকার্য। মঞ্চের জন্য তিনি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয়ও করেছেন।

আতাউর রহমান ১৯৪১ সালের ১৮ জুন তদানীন্তন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে নোয়াখালীতে, তার মামার বাড়িতে। সেখানেই তিনি প্রথম জুল ভার্ন রচিত টুয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি পড়েন। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য, উপন্যাস, ছোটগল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনাবলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনাবলির সাথে পরিচিত হন।

আতাউর রহমান চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৮ সালে ফজলে লোহানীর বাড়িতে প্রতিষ্ঠিত হয় ‘নাগরিক নাট্য সম্প্রদায়’। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সেই শুরু। আজ অবধি নিজেকে জড়িয়ে রেখেছেন মঞ্চ-অভিনয়ে।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা