বিনোদন

আইসোলেশনে তানজিন তিশা

বিনোদন ডেস্ক :

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (০৫ অক্টোবর) নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন তিনি। তিনি জানান, জ্বর নিয়ে করোনা পরীক্ষার পর তা পজিটিভ আসে। এরপর থেকেই আইসোলেশনে রয়েছি। শুটিংসহ সব কাজ বন্ধ রয়েছে।

তিনি বলেন, ‘আপাতত ভালো আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশি আছে। দোয়া চাইছি সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।' তিশা আরও বলেন, ‘কাজ শুরু করার আগে আমার নিজের, পরিবারের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে কোভিড-১৯ টেস্ট করিয়েছি। যেহেতু আমার জ্বর ছিল তাই ঝুঁকি নিতে চাইনি।'

প্রসঙ্গত, এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম একজন তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করলেও গত কয়েক বছরে তিনি নাটক ও টেলিছবিতে ব্যস্ত অভিনেত্রী। বেশকিছু বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা