বিনোদন

করোনাক্রান্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র

বিনোদন ডেস্ক:

কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা পরীক্ষা করা হলে জানা যায়, করোনা পজেটিভ এসেছে বরেণ্য এই অভিনেতার। ভারতের বেশকিছু গণমাধ্যমের সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে শারীরিক অবস্থা খুব একটা অনুকূলে না থাকায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৫ বছর বয়সী এই অভিনেতা ও কবিকে।

অনেক সতর্কতার পরও কেমন করে করোনায় আক্রান্ত হলেন সৌমিত্র সেটা এখনো জানা যায়নি। তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। কলকাতার সিনেমার মানুষেরাও সৌমিত্রের করোনায় আক্রান্ত হওয়ার খবরে শংকা প্রকাশ করে তার জন্য আশির্বাদ জানিয়েছেন।

করোনা পরিস্থিতির মধ্যে সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ছবিতে অল্প বয়সের সৌমিত্রর চরিত্রে যিশু সেনগুপ্ত অভিনয় করছে বেশি বয়সের চরিত্রে উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের খুব প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেও অভিনয় করছেন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা