‘দে দে ভিজিয়ে’ গানে নাচবেন মিষ্টি জান্নাত
বিনোদন

‘দে দে ভিজিয়ে’ গানে নাচবেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক:

সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ ছবির সঙ্গে যুক্ত হলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবির আইটেম গানে নাচবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন ‘বীরত্ব’ নির্মাতা সাইদুল ইসলাম রানা।

সাইদুল ইসলাম রানা বলেন,আইটেম গানে পারফর্ম করার জন্য মিষ্টি জান্নাতকে চূড়ান্ত করলাম। আগামী শনিবার (৩ অক্টোবর) সিনেমার ‘দে দে ভিজিয়ে’ শিরোনামের গানটির রেকর্ডিং হবে। রঞ্জন দত্তের কথায় গানটিতে কণ্ঠ দিবেন ওপার বাংলার সা-রে-গা-মা-পা চ্যাম্পিয়ন অঙ্কিতা।

নির্মাতা জানান, ‘আগামী শুক্রবার (২ অক্টোবর) ফরিদপুরে ছবিটির ক্যামেরা চালু হবে। সেখানেই আইটেম গানটির দৃশ্য ধারণ করা হবে।’

মিষ্টি জান্নাত বলেন, ‘এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। এর আগে গান করলেও এই প্রথম আমি শুধুমাত্র কোনো আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছি।’

ছবিটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ইমন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ সালের প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া।

পরিচালনার পাশাপাশি ‘বীরত্ব’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা নিজেই। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে বীরত্ব ছবিটি প্রযোজনা করছেন শুক্লা বণিক এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রঞ্জন দত্ত ও তুষার এইচ তুর্য।

উল্লেখ্য, ‘বীরত্ব’ ছবির কেন্দ্রীয় চরিত্র ‘রাজু’র ভূমিকায় অভিনয়ের জন্য প্রথমে চুক্তিবদ্ধ হয়েছিলেন শিপন মিত্র। পরবর্তী সময়ে তাকে বাদ দিয়ে চিত্রনায়ক ইমনকে নেয়া হয়। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা নিপুণ।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা