আল্লু অর্জুনের ছবিতে ভিলেন মাধবন
বিনোদন

আল্লু অর্জুনের ছবিতে ভিলেন মাধবন

বিনোদন ডেস্ক :

দক্ষিণ ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। দক্ষিণের নায়ক হলেও তারকাখ্যাতি তার সারা ভারত জুড়ে। মুক্তির পরপরই বেশকিছু ভাষায় অনূদিত হওয়া তার বহু সিনেমা জয় করে নিয়েছে কোটি ভক্তের হৃদয়। খুব শিগগিরিই তিনি নির্মাতা সুকুমারের পরিচালনায় ‘পুষ্পা’ নামের একটি ছবি দিয়ে আবারও দর্শক মাতাতে আসছেন। যেখানে দক্ষিণের সুপারস্টারকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রকম একটি লুকে।

তবে সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যাবে আরেক তারকা ‘থ্রি ইডিয়টস’খ্যাত মাধবনকে। শুধু নির্মাতা নয় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন ৫০ বছর বয়সী মাধবনকে এই সিনেমায় নিয়ে আসার কথা। তবে যদি সত্যিই আল্লু এবং মাধবনকে একই পর্দায় দেখা যায় তাহলে ব্যাপারটি দর্শকদের জন্য হবে অত্যন্ত রোমাঞ্চকর।

এদিকে সিনেমাটির নির্মাতা সুকুমার এর আগেও আল্লুকে নিয়ে ‘আর্য’ এবং ‘আর্য-২’ -এর মত সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তাই এই জুটির উপর প্রযোজক নিশ্চিন্তেই ভরসা রাখছেন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে সর্বশেষ ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ নামক সিনেমায় দেখা গিয়েছিল আল্লুকে। সুপারহিট এ সিনেমা মুক্তির পর থেকেই কাঁপিয়ে দিয়েছিলো বক্স অফিস। ইতিমধ্যে সিনেমাটি হিন্দি রিমেকও তৈরি হয়ে গিয়েছে। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।

এদিকে ‘পুষ্পা’ ছাড়াও চলতি বছরের অক্টোবর মাসের ২ তারিখে ডিজিটাল প্লাটফর্মে ‘নিশাবধাম’ নামে একটি সিনেমা মুক্তির কথা রয়েছে আল্লুর। সিনেমাটিতে আল্লুর বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শেঠি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা