সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ফারুক
বিনোদন

সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ফারুক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকাই সিনেমার মিয়া ভাইখ্যাত কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে তার।

কিছু টেস্টের পর তার রক্তে টিবি ধরা পড়েছে। বর্তমানে সে অনুযায়ীই চিকিৎসা চলছে। নায়ক ফারুক নিজেই এ কথা জানিয়েছেন।

সিঙ্গাপুরে এ অভিনেতার সঙ্গে গেছেন তার স্ত্রী ফারহানা ফারুক। কিন্তু মাউন্ট এলিজাবেথ হাতপাতালে ভর্তির পর থেকেই ফারুক ও তার স্ত্রী ফারহানা ফারুক করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টানে চলে যান। ফলে পাশাপাশি রুমে থেকেও দুজনের মধ্যে দেখা হতো না। তাদের কথা হতো ফোন ও ভিডিও কলে।

অবশেষে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে হাসপাতালের নিয়ম মেনে স্ত্রীর দেখা পেলেন ফারুক। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের ২৮-২৯ বছরে এই প্রথম আমরা এতদিন আলাদা থাকলাম। পাশাপাশি রুমে আছি কিন্তু কাছাকাছি নয়। আমার শরীর নিয়েও সে চিন্তিত ছিল। যাক, অবশেষে কোয়ারেন্টাইন পর্ব শেষ হলো এটাই স্বস্তি।'

চিকিৎসা কেমন চলছে জানতে চাইলে নায়ক ফারুক বলেন, ‘বেশ ভালোই আলহামদুলিল্লাহ। বেশকিছু টেস্ট করা হয়েছে। যে সমস্যাটা ছিল রোগ ধরা পড়ছিল না। সেটা এবার জানা গেছে। আমার রক্তে টিবি রোগ ধরা পড়েছে। এখানে ডাক্তার লাই চুংসহ চারজন বিশেষজ্ঞের অধীনে আমার চিকিৎসা চলছে।'

তিনি জানান, আগামী চার সপ্তাহ অবজারভেশনে থাকতে হবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা