মদ, মাছ, সিগারেট সবই খাই: স্বস্তিকা
বিনোদন

মদ, মাছ, সিগারেট সবই খাই: স্বস্তিকা

বিনোদন ডেস্কঃ

অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যুর পর একে একে নানা কাহিনী ঘটছে। জল ঘোলা হচ্ছে। ঘটনার নানা বাক নিচ্ছে। এরইমাঝে অভিনয় শিল্পীদের মাদক কেলেঙ্কারি। তবে বলিউডের মাদক কেলেঙ্কারির মধ্যেও রসিকতা খুঁজে নিল বাঙালি! সম্প্রতি, ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক নিয়ে কথাবার্তা সামনে এসেছে। সেখানে বলিউড নায়িকা করিশ্মার কাছে জানতে চেয়েছিলেন, ‘মাল’ হ্যায় ক্যায়া?’ ‘মাল’ অর্থে তিনি মাদক বুঝিয়েছিলেন। কিন্তু বাঙালির কাছে ‘মাল’ অন্য জিনিস!

সেই নিয়ে মজার ছলে গত রাতে জনৈক নেটিজেন টুইটে লেখেন, ‘বাঙালির কাছে মাল মানে তো পানীয় (মদ)! বাঙালিদের নিয়ে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে।’

সঙ্গে সঙ্গে এই মন্তব্যে পাল্টা রসিকতা করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘নির্ঘাৎ সবাই জেলে যাব! মাল থেকে মাছ, সিগারেট থেকে জল আমরা তো সবই খাই। বাঙালি সব খায়।’

রসিকতার গন্ধ পেয়েই নড়ে বসেন বাকি নেটিজেনরাও। সবাই অভিনেত্রীকেই সমর্থন করেছেন। একজন কালো গেঞ্জিতে বড় অক্ষরে লিখেছেন, ‘হ্যাঁ, হাম বাঙালি হ্যায়। হাম জল খাতা হ্যায়।’ আর এক জনের মন্তব্য, ‘একদম ঠিক আমরা পানীয় পান করি না। মদ খাই!’

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুরহস্যের কিনারা করতে গিয়ে মাদক কেলেঙ্কারি নিয়ে হইচই অবশ্য মেনে নেয়নি টালিপাড়া। গত শুক্রবার টুইটে বিস্ফোরক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী, ‘বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাঁদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ‘‘ভগবান ওদের রক্ষা কর?’

বিরোধিতা করে মতামত জানিয়েছেন বাংলার এই প্রজন্মের তিন অভিনেতা সায়নী ঘোষ, সাহেব ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। তাঁদের সন্দেহ, দেশের বর্তমান পরিস্থিতি থেকে সবার নজর ঘোরাতেই বলিউডের মাদক যোগের রিপিট টেলিকাস্ট হচ্ছে না তো?

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা