ফের রোম্যান্সে পুনম
বিনোদন

ফের রোম্যান্সে পুনম

বিনোদন ডেস্ক :

পুনম পান্ডে কিছুদিন আগেই বলেছিলেন স্বামী স্যাম বোম্বের মুখ আর কোনওদিন দেখতে চান না। স্যাম যে কাজ করেছে তার কোনও ক্ষমা নেই। স্যামের পাশবিক আচরণে এতটাই মানসিক আঘাত পেয়েছেন যার জন্য তিনি বিচ্ছেদ মামলাও দায়ের করেছেন। তবে রোববার পুনম জানান, সব মিটমাট হয়ে গিয়েছে। একসঙ্গে দেখাও গিয়েছে তাদের। এমনকী নিজের ইনস্টাগ্রামে স্যাম তাদের বিয়ের একটি ছবিও আপলোড করেছেন।

পুনম বলেন, 'আমরা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলেছি। সব মনোমালিন্য দূর করে আবার আমরা একসঙ্গে থাকব। আসলে আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি। এটা তো অস্বীকার করার উপায় নেই , যে কোনও সম্পর্কেই সমস্যা থাকে'।

স্যাম বলেন,' সব আবার আগের মতো হয়ে গিয়েছে। আসলে পুরো ব্যাপারটাই বড্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন আমরা একসঙ্গে আছি। কিছুতেই আর কাছছাড়া হব না। একসঙ্গেই থাকব'। তবে তাঁদের এহেন জবাবে একটু অবাকই হয়েছেন অনেকেই।

বিয়ের ২১ দিনের মাথায় গোয়ায় হানিমুনে গিয়ে স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন পুনম। এরপর গত মঙ্গলবার রাতেই গোয়া পুলিশ পুনমের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে স্যামকে। পুনমেরও মেডিক্যাল পরীক্ষা হয়। যদিও পরেরদিন ব্যক্তিগত বন্ডে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে জামিন পান স্যাম।

গত সপ্তাহেই ইনস্টাগ্রাম থেকে তার ও পুনমের যাবতীয় ছবি মুছে ফেলেন স্যাম। অভিযোগপত্রে পুনম বলেছিলেন, স্যাম তার উপর অকথ্য নির্যাতন চালিয়েছে। হুমকি দিয়েছে। কোনও ক্রমে ঘর থেকে ছুটে বেরিয়ে এসে তিনি নিজের প্রাণ বাঁচিয়েছেন।

উল্লেখ্য, এর আগে পুনম পান্ডে বলেছিলেন, 'আমার সম্পর্কে বিভিন্ন কিছু প্রতিবেদনে বের হচ্ছে, কিছু লোকজন আমার খারাপ কথা বলছেন, বুঝতে পারছি না কেন! তবে আমি একটুও মিথ্যা বলছি না। এই মুহূর্তে এই লোকটি (শ্যাম বম্বে) আমার সামনেই বসে রয়েছে। আমি ওর সামনেই বলছি ও আমার ভিডিয়ো বিক্রি করে টাকা রোজগার করে। আর লোকজন আমার সম্পর্কেই খারাপ কথা বলছেন।'

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা