এক সিনেমায় প্রাক্তন ও বর্তমান প্রেমিকা নিয়ে রণবীর
বিনোদন

এক সিনেমায় প্রাক্তন ও বর্তমান প্রেমিকা নিয়ে রণবীর

বিনোদন ডেস্ক :

এক সিনেমায় রণবীরের নায়িকা প্রাক্তন ও বর্তমান প্রেমিকা। দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট এক সময়ে চুটিয়ে প্রেম করেছেন রণবীর কাপুরের সঙ্গে। তবে এটা বহু আগের কথা।

এখন এই অভিনেত্রী আরেক তারকা রণবীর সিংয়ের সহধর্মিনী। রণবীর কাপুর স্বপ্ন দেখছেন বর্তমান প্রেমিকা আলিয়া ভাটকে নিয়ে। গুঞ্জন রয়েছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

এদিকে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করাতে যাচ্ছেন নন্দিত পরিচালক সঞ্জয়লীলা বানসালি। তার পরবর্তী সিনেমা ‘বৈজু বাওরা’তে এই ত্রয়ীকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মুঘল আমলের সংগীত কিংবদন্তি, বৈজু বাওরার বায়োপিক এটি। সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। আর প্রধান দুই নারীচরিত্রে দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট অভিনয় করবেন।

এর আগে ১৯৫২ সালে বলিউডে বৈজু বাওরাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছিলেন বিজয় ভাট। সে সিনেমাতে বৈজু বাওরার চরিত্রে অভিনয় করেন ভারত ভূষণ ও তার প্রেমিকা গৌরীর রূপে দেখা যায় মীনা কুমারীকে। সিনেমাটি সুপারহিট হওয়ার পাশাপাশি এর গানগুলি বলিউড সংগীতের ইতিহাসে কালজয়ী হয়ে রয়েছে। সিনেমাটি করে মীনা কুমারী অর্জন করেন জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার।

নিঃসন্দেহে রণবীর ভক্তদের এই সিনেমাটির প্রতি আকর্ষণ বেশি থাকবে। কারণ ব্রেকআপের পরে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা রণবীর-দীপিকা। তাছাড়া একই সিনেমায় প্রাক্তন এবং বর্তমান প্রেমিকাকে কীভাবে সামলান 'সঞ্জু'খ্যাত এই তারকা, তাই এখন দেখার বিষয়।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা