ছবি : সংগৃহিত
শিক্ষা

মঙ্গলবার এইচএসসির পুনঃনিরীক্ষার ফল 

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল আগামী ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে হবে

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এক মাসের মধ্যে এ ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে গত ৩ ডিসেম্বর নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শেষ হয়। এরপর যাচাই-বাছাই ও সমন্বয়ের কাজ শুরু করে বোর্ডগুলো।

আরও পড়ুন: মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে সমাবেশ

ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ২৭ নভেম্বর। মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে। যেসব বিষয়ের ২টি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের আবেদনে ৩০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের।

জানা যায়, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিরীক্ষণের আবেদন বেড়েছে প্রায় ৩ গুণ। শুধু ঢাকা শিক্ষা বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী ২ লাখ ৭১ হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করেছেন। বোর্ডটির পরীক্ষার্থী ছিল ৩ লাখ ১৫ হাজার বেশি।

আরও পড়ুন: ৪ পরীক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভঙ্গ

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮.৬৪ শতাংশ। এবার পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা