সংগৃহীত
শিক্ষা

থাকছে না আর বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৯ম শ্রেণি পর্যন্ত আর থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা। আগামী বছর (২০২৪ সাল) থেকে ৬ষ্ঠ, ৭ম,৮ম ও ৯ম শ্রেণিতে দু’টি সামষ্টিক মূল্যায়ন হবে।

আরও পড়ুন: নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়েছে। আর শিক্ষাপঞ্জি থেকে এই তথ্য জানা যায়।

বছরের মাঝামাঝিতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বছর শেষে নেওয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আর দশম শ্রেণিতে অনুষ্ঠিত হবে প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ঐ প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার সই করেছেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রজ্ঞাপনে দেয়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৪ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে আগামী মে মাসে। মূল্যায়ন চলবে ২৩ মে থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফল প্রকাশ ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সূচি অনুযায়ী ষান্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। এক বছর মূল্যায়নের কাগজপত্র সংরক্ষণ করতে হবে। এছাড়াও মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না।

আরও পড়ুন:

অন্যদিকে ২০২৪ সালে প্রাথমিকেও ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান হবে। এ ৩ শ্রেণিতেও কোনো পরীক্ষা থাকবে না। শুধু ৪র্থ ও ৫ম শ্রেণিতে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৫ সাল থেকে ৪র্থ-৫ম নতুন শিক্ষাক্রম চালু হবে। ফলে ঐ বছর থেকেই স্কুলে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা