ছবি : সংগৃহিত
শিক্ষা

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি: মেহেরপুরের কাথুলী সড়কে দ্রুতগতির ২ টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত স্কুলছাত্র মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসনের ছেলে। সে স্থানীয় উজলপুর মাধ্যিমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার সময় দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল ২ টি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মিঠুর ছেলে মোসাদ্দেক, পৌর কলেজ পাড়ার শাহাবুদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, চক শ্যামনগর গ্রামের শহীদুল্লাহর ছেলে মহিদ ও আমিরুল ইসলামের ছেলে শ্রাবণ।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার সময় মেহেরপুর শহরের কাথুলী সড়কে মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় আরও ৪ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কলি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ২ টি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা