ছবি-সংগৃহীত
শিক্ষা

শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ


নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর আগামী শিক্ষাবর্ষে ১ম-৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীভর্তির শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। এ তথ্য ১৭ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।

আরও পড়ুন : পদোন্নতি পেলেন ১৬৫ সহকারী শিক্ষক

সোমবার (৯ অক্টোবর) মাউশি অধ্যাপক বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি (জাতীয়করণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম-৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্যাদি ১০-১৭অক্টোবরের মধ্যে টেলিটক লিংক gsa.teletalk.com.bd এ প্রবেশ করে টেলিটক কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।

আরও পড়ুন : ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ৩ টি থানাকে পুলিশ স্টেশন ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন। এছাড়া তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন।

কোনো প্রকার এনালগ নম্বর প্রদান করা যাবে না। রেজিষ্ট্রেশন ফরম পূরণের সময় কোন ভুল তথ্য প্রদান করলে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

আরও পড়ুন : ঢাবিতে চালু হলো ই-সিকিউরিটি

২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নির্ধারিত তারিখের মধ্যে সকল সম্মানিত প্রতিষ্ঠান প্রধানকে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা