সারাদেশ

রেজিষ্ট্রেশনের অতিরিক্ত অর্থ ফেরত দিলেন প্রধান শিক্ষক

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের রেজিষ্ট্রেশন বাবদ আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত পাচ্ছে বলে জানা গেছে। বোয়ালমারী জর্জ একাডেমী নামের ওই শিক্ষা প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করছে মর্মে বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়। এরপরই প্রধান শিক্ষক অতিরিক্ত অর্থ আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে আদায়কৃত অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ফেরত দিতে শ্রেণি শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন প্রধান শিক্ষক।

আরও পড়ুন : ডেঙ্গুতে মানিকগঞ্জে মৃত্যু ১

জানা যায়, চলতি বছর অষ্টম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত ফি ৭৪ টাকা। অথচ বোয়ালমারী পৌর সদরে অবস্থিত জর্জ একাডেমীতে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ গত কয়েকদিন ফি আদায় করা হয় ২৫০ টাকা। ম্যানেজিং কমিটির সাথে কোনরূপ আলাপ আলোচনা না করে ওই টাকা বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা নির্ধারণ করেন বলে অভিযোগ উঠেছিল।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সভাপতি মো. কামরুল হাসান লিখিতভাবে অভিযোগ করেছিলেন যে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন বাবদ টাকা নির্ধারণের ব্যাপারে তিনি অবহিত হন। এরপর রেজিষ্ট্রেশন বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। পরে মঙ্গলবার প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা ওই শ্রেণির শ্রেণি শিক্ষকদের ডেকে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ ১০০ টাকা আদায় করার নির্দেশ দেন। সেই সাথে যাদের নিকট থেকে আগেই ২৫০ টাকা করে আদায় করা হয়েছে তাদের ১৫০ টাকা করে ফেরত দেয়ার নির্দেশনা দেন।

আরও পড়ুন : শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৮ম শ্রেণির শ্রেণি শিক্ষক মহসিন আলম বলেন, মঙ্গলবার ক্লাসে যাওয়ার আগে প্রধান শিক্ষক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ১০০ টাকা করে রেজিষ্ট্রেশন ফি বাবদ আদায় করতে বলেছেন। আর যারা আগে দিয়ে দিয়েছে তাদের অতিরিক্ত অর্থ ফেরত দিতে বলেছেন।

জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা বলেন, বাড়তি কোন টাকা নেওয়া হচ্ছে না। আগে যারা নিয়েছিলেন আমি বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ফেরৎ দেওয়ার নির্দেশনা দিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা