সংগৃহীত
সারাদেশ

জামিনে বেরিয়ে বাদীর কান ছিঁড়ল ব্যবসায়ী 

জেলা প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার অপরাধে সুমন মিয়া নামের এক লোককে কান ছিঁড়ে ফেলে শ্বাসরোধে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। মাদক কারবারি শহিদুল ইসলামসহ কয়েকজন জামিনে বেরিয়ে সুমনের ওপর এ নির্যাতন চালায়। ভুক্তভোগী সুমন মিয়া এ বিষয়ে থানায় অভিযোগ দেন।

আরও পড়ুন: প্রার্থী হিসেবে ড. শান্তকে চায় তৃণমূল আ’লীগ

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত সুমনকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, রোববার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে বাড়ির পাশে মিলনসহ কয়েকজন সুমনের পথরোধ করে মারধর করে। এক পর্যায়ে তাকে সুমনের কানের একাংশ ছিঁড়ে ফেলে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। পরে সুমনের চিৎকারে কয়েকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সুমন জানান, জামিনে বের হয়ে মিলন ও তার লোকজন আমাকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখায়। রোববার এরই জেরে আমাকে মেরে ফেলার চেষ্টা করেন।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

কালীগঞ্জ থানা পুলিশের (ওসি) ইমতিয়াজ কবির জানান, ঘটনা শুনেছি। ২ পক্ষই এখনো হাসপাতালে ভর্তি। কোনো পক্ষেরই লিখিত অভিযোগ পাইনি।

উল্লেখ্য ‘গত ২৫ জুলাই রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে’ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে মিলন ও তার লোকজন তুলে নিয়ে গিয়ে আরেক মাদক ব্যবসায়ীর বাড়িতে সুমনের ওপর নির্যাতন চালায়। তাকে নগ্ন করে যৌনাঙ্গে ২ লিটার পানিভর্তি একটি বোতল ঝুলিয়ে কান ধরে উঠবস করায়।

আরও পড়ুন: সিলেটে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

সেইসাথে মারধরের ভিডিও ধারণ করেন তারা। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মিলনসহ ৪ জনের নাম উল্লেখ ও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে কালীগঞ্জ থানায় পর্নোগ্রাফিসহ কয়েকটি ধারায় মামলা করেন সুমন। কয়েকদিন পর রাজধানী থেকে ৪ জনকে আটক করে র‌্যাব। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বের হয়েছে তারা।

শহিদুল ইসলাম মিলন উপজেলার লতবার গ্রামের প্রয়াত জমশের আলীর ছেলে। এর আগে তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মাদকের মামলা রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা