সংগৃহীত
শিক্ষা

চূড়ান্ত ভর্তির সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক: শেষবারের মতো গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকা প্রায় ২ হাজার ২০০ আসনে চূড়ান্ত ভর্তির সুযোগ পেয়েছেন ভর্তিচ্ছুরা।

আরও পড়ুন: নিয়োগ পরীক্ষা বাতিল

রোববার (৮ অক্টোবর) এ ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। এরপর আর ভর্তির সুযোগ দেওয়া হবে না, মাইগ্রেশনও থাকবে না।

গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় ৫ম ধাপে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে। ৮ ও ৯ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তির কাজ করতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীর জন্য নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ ভর্তি ফি দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া করতে হবে।

আরও পড়ুন: বেতন নিয়ে মাউশির নির্দেশনা

আরও বলা হয়েছে, যারা গত ৬ অক্টোবর প্রাথমিক ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধ করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। এছাড়াও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিশেষ ধাপে ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে নির্ধারিত ওয়েবসাইর্ট অনুসরণের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, গত ২১ আগস্ট গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ফি জমার শেষদিন ছিল। ২২ আগস্ট মূল কাগজপত্র জমা নেওয়া হয়েছে। এরপর সবগুলো বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ক্লাসও শুরু হয়েছিল।

আরও পড়ুন: জেন্ডার সমতায় সেমিনার অনুষ্ঠিত

তবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দেড় মাসের বেশি সময় ক্লাস চলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ২ হাজার ২০০ আসন ফাঁকা ছিল। এ নিয়ে গুচ্ছ ভর্তি কমিটি সমালোচনার মুখে অবশেষে ‘বিশেষ ধাপ’ উল্লেখ করে চলতি বছর শেষবারের মতো শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা