শিক্ষা
ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট

সম্পাদক হওয়ার আমন্ত্রণ পেলেন ড. মনজুর আহমেদ

নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদকে এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত শিক্ষা ও উন্নয়নবিষয়ক অন্যতম মর্যাদাপূর্ণ প্রকাশনা ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট’-এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন : বেতন নিয়ে মাউশির নির্দেশনা

মর্যাদাপূর্ণ এই জার্নালের কাজ হলো নতুন জ্ঞান সৃষ্টি করা এবং উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাকে উৎসাহিত করা।

ড. মনজুর আহমেদ ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট-এর প্রতিষ্ঠাতা ডিরেক্টর এর দায়িত্ব পালন করেছেন। তিনি দশটি বই, অসংখ্য জার্নাল প্রবন্ধ, সংবাদপত্রের উপ-সম্পাদকীয় এবং কনফারেন্স পেপারের রচয়িতা।

আরও পড়ুন : জেন্ডার সমতায় সেমিনার অনুষ্ঠিত

গবেষণা এবং শিক্ষায় তার অবদান দেশের শিক্ষানীতি এবং পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন সাধন করছে যার লক্ষ্য হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, অনানুষ্ঠানিক শিক্ষা এবং লাইফ লং লার্নিং এর সমন্বয়ে গঠিত জাতীয় শিক্ষা ব্যবস্থায় গুণমান ও সমতা অর্জন।

ড. মনজুর আহমেদ বাংলাদেশ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিইএন)-এর চেয়ার এবং কাউন্সিল অফ ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (সিএএমপিই) এর ভাইস চেয়ারের দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি ইদান এডুকেশন ফাউন্ডেশনের অ্যাডভাইজরি বোর্ড মেম্বারের দায়িত্বও পালন করছেন।

তিনি দুই দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফ এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি এই সময় নিউইয়র্কে সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার, চীন, ইথিওপিয়া এবং জাপানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন : জেন্ডার সমতায় সেমিনার অনুষ্ঠিত

এ ছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাটের এসেক্সে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল ডেভেলপমেন্টে সিনিয়র রিসার্চার এর দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা