সংগৃহীত
শিক্ষা

বেতন নিয়ে মাউশির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশনা দিয়েছে স্কুলে শিক্ষার্থীদের কাছে থেকে আগাম বেতন নেওয়া যাবে না।

আরও পড়ুন: জেন্ডার সমতায় সেমিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাউশি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক/সমামানের সকল শেণির বার্ষিক পরীক্ষা/মূল্যায়ন নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসাথে অগ্রিম আদায়ের নোটিশ দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: শ্রেণিকক্ষে হাঁটুপানি, ব্যাহত পাঠদান

নির্দেশনায় আরও বলা হয়েছে, সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা নিজ নিজ মাসেই নিতে হবে। একই সাথে একাধিক মাসের পাওনাদি অগ্রিম নেওয়া যাবে না।

এছাড়াও এই বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরও পড়ুন: ঢাবিতে চালু হলো ই-সিকিউরিটি

এদিকে মাউশির আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ নভেম্বর থেকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ অবস্থায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তাবায়ন বা অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা