সংগৃহীত ছবি
শিক্ষা

ডিগ্রি নিয়েও বেকার থাকছে তরুণরা

নিজস্ব প্রতিবেদক : উচ্চশিক্ষায় পুঁথিগত বিদ্যার ওপরে জোর দেওয়ায় ডিগ্রি অর্জনের পরও অনেকে বেকার থাকছেন মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের উচ্চশিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমরা পুঁথিগত বিদ্যায় জোর দিয়ে থাকি। ফলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে পারছে না। স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও তারা বেকার জীবন কাটাচ্ছে।

আরও পড়ুন : উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ

রোববার (২২ অক্টোবর) বেসরকারি নর্দান ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

উপমন্ত্রী নওফেল বলেন, বেকারত্ব কমাতে সরকার নতুন কারিকুলাম বাস্তবায়নে কাজ করছে। তথ্য-প্রযুক্তিভিত্তিক সমাজ গঠন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে যোগ্য ও দক্ষ নাগরিক তৈরি করতে হবে। পাশাপাশি মানবিক গুণাবলীরও বিকাশ ঘটাতে হতে হবে।

আরও পড়ুন : গাজায় রাতভর হামলায় নিহত ৫৫

তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও চতুর্থ শিল্পবিপ্লবের জন্য যুগোপযোগী হয়ে গড়ে উঠতে হবে। আশা করি, আপনারা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যৎ জীবনেও নিজেদের প্রতিষ্ঠিত করবেন। সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবেন।

সমাবর্তনে মূল বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, প্রযুক্তিগতভাবে পুরো পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে আমাদেরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মধ্যে সীমাবন্ধ থাকলে চলবে না। দ্রুত এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন : ডেঙ্গু কাড়ল আরও ৯ প্রাণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা