ছবি-সংগৃহীত
শিক্ষা

পদোন্নতি পেলেন ১৬৫ সহকারী শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল জেলার মির্জাপুর, জেলার সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ১৬৫ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিয়েছে।

আরও পড়ুন: চীনে গেলেন ঢাবি উপাচার্য

সোমবার (৯ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ে উপসচিব কবির উদ্দিনের সই করা আদেশে বলা হয়েছে, মির্জাপুর, সখিপুর, ধনবাড়ি ও বাসাইল উপজেলার ১৬৫ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। এ সময়ে কেউ যোগাযোগে ব্যর্থ হলে তিনি পদোন্নতিতে যোগ্য নন বলে বিবেচিত হবেন। সেই সাথে পদোন্নতির আদেশ বাতিল হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশ

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের ২কার্যদিবসের মধ্যে এসব শিক্ষকদের পদায়ন করা হবে। শিক্ষকদেরকে কর্মরত চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।

গত ৩ আগস্ট লক্ষ্মীপুরের ৩ উপজেলার ২০১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির অবসান হয়।

আরও পড়ুন: ৭ দাবিতে ইডেনের শিক্ষকদের কর্মবিরতি পালন

মুলত, সারা দেশের সহকারী শিক্ষকদের পদোন্নতি কার্যক্রমে মামলার পাশাপাশি গ্রেডেশন তালিকা চূড়ান্ত করা নিয়ে জটিলতা ছিল। সংকট উত্তরণে ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়। পরে ডিজিটাল পদ্ধতিতে গ্রেডেশন লিস্ট চূড়ান্ত করা হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা