ছবি-সংগৃহীত
শিক্ষা

৭ দাবিতে ইডেনের শিক্ষকদের কর্মবিরতি পালন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘদিন যাবত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন ধরনের বঞ্চনা ও বৈষম্যের অভিযোগ তুলে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে ৭ দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ইডেন কলেজের শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন: ঢাবিতে চালু হলো ই-সিকিউরিটি

সোমবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন মহিলা কলেজ গেটে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, ইডেন মহিলা কলেজ ইউনিটের আয়োজনে প্রায় ২৬০ জন শিক্ষকের উপস্থিতিতে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতির এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষকরা ক্যাডার বৈষম্যের নিরসন চেয়ে ৭ দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো—

১) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন

২) সুপার নিউমারারি পদে পদোন্নতি

৩) অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ

৪) অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা

৫) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল

৬) শিক্ষা ক্যাডার তফসিলভুক্তপদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার

৭. প্রয়োজনীয় পদ সৃষ্টি

আরও পড়ুন: র‌্যাগিংয়ের দায়ে ইবির ৫ ছাত্র বহিষ্কার

এই অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, আমরা সকাল থেকেই ক্যাডার বৈষম্যের নিরসনে আন্দোলনে নেমেছি। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলেও সেটাকে উপেক্ষা করা হচ্ছে। আমরা যোগ্য হয়েও আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।

আমাদের নিজস্ব মন্ত্রণালয়ে আমাদের শিক্ষা ক্যাডারের লোকবল রেখে অন্য ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হচ্ছে যা একটা বৈষম্য। বাৎসরিক ছুটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষা ক্যাডারে নতুন পদ সৃষ্টি করা হোক এবং আমাদের পদোন্নতিসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামিমা নাসরিন বলেন, আমাদের নিজস্ব মন্ত্রণালয়ে অন্য ক্যাডার থেকে নিয়োগ হয় কিন্তু আমাদের যোগ্য শিক্ষকরা সেই মর্যাদা পায় না।

আরও পড়ুন: রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আমাদের শিক্ষকদের পদোন্নতি ৪র্থ গ্রেডে গিয়ে থেমে যায়। আমরাও তো বিসিএস পরীক্ষা দিয়েই ক্যাডার হয়েছি, তাহলে আমরা কেন ১ম, ২য় বা ৩য় গ্রেডে পদোন্নতি পাবো না?

তিনি আরও বলেন, পদোন্নতি না হওয়ায় শিক্ষকদের বাৎসরিক ইনক্রিমেন্ট হয় না। এটা আমাদের প্রতি আর্থিক বৈষম্য। তাছাড়া জুনিয়র শিক্ষকদের পদোন্নতি হতে অনেক বেশি সময় লাগে।

আমি নিজে ৮ বছর ধরে পদোন্নতি পাচ্ছি না জানিয়ে অধ্যাপক শামিমা নাসরিন বলেন, আর কতদিন গেলে আমি পদোন্নতি পাবো সেটাও জানি না। একজন শিক্ষক যদি ১৩-১৪ বছরে কোনো পদোন্নতি না পান তাহলে স্বাভাবিকভাবেই তার পাঠদানে আগ্রহ কমে যাবে, যার ফল ভোগ করতে হয় কলেজের শিক্ষার্থীদের।

আরও পড়ুন: বেনাপোলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বৈষম্যের অভিযোগ তুলে আসছেন। কিন্তু তাদের এসব দাবি মেনে নেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় গত ২২ সেপ্টেম্বর কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা