ছবি-সংগৃহীত
শিক্ষা

আলিয়া মাদ্রাসার হল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী শূন্য হওয়ায় রাজধানীর বকশি বাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২ টি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু

রোববার (১ অক্টোবর) মাদ্রাসা-ই-আলিয়ার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ এবং হল সুপার (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা কামাল বলেন , সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এবং হল ২ টিকে সিলগালা করে দিয়েছে মাদ্রাসা প্রশাসন।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে হল বন্ধে করা হয়েছে। সেইসাথে হলে অবস্থান করা সব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়। ঊর্ধ্বতনাদের নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছ।

আরও পড়ুন : গুচ্ছের ফাঁকা আসনে ভর্তির সুযোগ

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রেক্ষিতে ছাত্রলীগের কমিটিও স্থগিত করা হয়।

শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়। এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই, জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি স্থগিত করা হলো।

আরও পড়ুন : ডিগ্রি পরীক্ষার তারিখ পরিবর্তন

২০২৩ সালে ২০ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম বরকতকে ১ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা