সংগৃহীত
শিক্ষা

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু 

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১ম দিনে স্কুল পর্যায়ের বাংলা বিষয়ের জন্য পরীক্ষা দেবেন।

আরও পড়ুন: প্রতিটি শিশুকে মীনার চোখে স্বপ্ন দেখতে হবে

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ম ব্যাচ ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ২য় ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য ৮টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতি বোর্ডে দুই ব্যাচে ৫০ জন প্রার্থীর ভাইভা নেবে। সেই হিসাবে প্রতিদিন ৪০০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সব শিক্ষা সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রবেশপত্রের কার্ডের মূলকপি ও এক সেট ফটোকপি সাথে আনতে হবে। নির্ধারিত ওয়েবসাইট (www.ntrca.gov.bd এবং ntrca.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: একাদশে ভর্তির শেষ ধাপের ফল রাতে

এনটিআরসিএর পরীক্ষা, মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক মো. আবদুর রহমান জানান, ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে। এরপর দ্রুততম সময়ে ফল প্রকাশ করা হবে।

গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন ও কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন। তাদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এনটিআরসিএ ব্যবস্থাপনায় ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল-২ ও স্কুল পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা গত ৫ মে ও কলেজ পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হয়।

সবশেষে,স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৮২৫ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা