ছবি: সংগৃহীত
শিক্ষা

সাঈদীর নামে দোয়া করায় শিক্ষককে শোকজ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শোক দিবসের অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে দোয়া করায় চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজকে শোকজ করা হয়েছে।

আরও পড়ুন: অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ

স্থানীয় সূত্র জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে গত মঙ্গলবার (১৫ আগস্ট) সাড়ে ১১ টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ওই বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আজিজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের পাশাপাশি দেলোয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি দাবিতে লিফলেট বিতরণ

পরে বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক বাইরে আলোচনা করতে উপস্থিত সকলকে নিষেধ করেন। কিন্তু এলাকার রাজনৈতিক নেতারা বিষয়টি জানতে পেরে বুধবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে চাপ সৃষ্টি করেন এবং বিদ্যালয়ে দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রাখেন।

পরে বিষয়টি নজরে আসলে তাকে শোকজ করা হয়।

জানতে চাইলে মাওলানা আব্দুল আজিজ হক মুঠোফোনে বলেন, ২০০৪ সালে দেলোয়ার হোসেন সাঈদীর হাত থেকে তিনি একটি পুরস্কার গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: নাটোরে গলা কেটে ভ্যান ছিনতাই

কথাটি দোয়ার মধ্যে মনে পড়ে যায়। তাই তিনি তার জন্য দোয়া করেন। তবে বিষয়টি ভুল হয়েছে বলে প্রধান শিক্ষকসহ সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক মুঠোফোনে বলেন, ঘটনাটি নজরে আসার পর তাকে শোকজ করা হয়েছে। এছাড়াও কেন তাকে বহিষ্কার করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা