সংগৃহীত
শিক্ষা

এইচএসসির প্রথম দিন অনুপস্থিত ৫৫২২

নিজস্ব প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার দেশের ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। ১ম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন অনুপস্থিত ছিলেন মোট ৫৫২২ জন শিক্ষার্থী। এছাড়াও ৩ টি বোর্ডে মোট ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা ‘এইচএসসি পরীক্ষার দৈনিক প্রতিবেদনে’ এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ৪৩ তম বিসিএস, আগামী সপ্তাহে ফল প্রকাশ

পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাংলা ১ম পত্রে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ১ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ঢাকার পরই অনুপস্থিতির হিসাবে অনুযায়ী রাজশাহী বোর্ডে মোট অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৯৩১ জন।

অন্যদিকে দিনাজপুর বোর্ডে মোট ৭৩৩ জন, কুমিল্লায় ৬৫৫ জন, যশোরে ৬২৪ জন, সিলেটে ৪০৭ জন, বরিশালে ৩৮০ জন সহ ময়মনসিংহে ৩৫৬ জন অনুপস্থিত ছিলেন।

এছাড়াও, দিনাজপুর বোর্ডে ২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী ও বরিশাল বোর্ডে ১ জন করে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: অদম্য নুসরাত জাহান আয়শার গল্প

প্রতিবেদনে দেখা যায়, ৮ বোর্ডের অধীনে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে পরীক্ষা হয়। সর্বশেষ তথ্যানুযায়ী, এ সকল কেন্দ্রে প্রায় ৯ লাখ ৪৬ হাজার ৮৪৪ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু অংশ নিয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩২২ জন। তাদের মধ্যে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

অনুপস্থিত ছিলেন ৫৫২২ জন, যা মোট পরীক্ষার্থীর ০.৫৮ শতাংশ। পরীক্ষা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে অনুপস্থিতির এ হারকে সন্তোষকজনক বলে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

পদ্মায় ৩০ হাজার মিটার কারেন্টজাল জাল জব্দ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা