ছবি: সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে লিফলেট বিতরণ  

শরীয়তপুর প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল ১৯ আগস্ট কেন্দ্র ঘোষিত পদযাত্রা সফল করার লক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপির নির্দেশে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীতে বিএনপি’র গণমিছিল

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে শরীয়তপুর শহরের আংগারিয়া এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি শরীয়তপুর জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল।

এ সময় উপস্থিত ছিলেন- সেলিম বেপারী-সাবেক সভাপতি সদর উপজেলা ছাত্রদল, মোফাজ্জল মোল্লা-সাধারণ সম্পাদক সদর উপজেলা ছাত্রদল, মুঞ্জুর হাসান-সাধারণ সম্পাদক জেলা জাসাস, পান্থ তালুকদার, সভাপতি পদপ্রার্থী জেলা ছাত্রদল, শাহাদাৎ সরদার-যুবদল নেতা, ইমাম মোল্লা-জেলা ছাত্রদল নেতা, আমির মোল্লা-জেলা ছাত্রদল নেতা, সজল মোল্লা, সভাপতি সদর উপজেলা জাসাস, আ: রহমান ঢালীসহ শতাধিক দলীয় নেতাকর্মী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা