ছবি : সংগৃহিত
শিক্ষা

বই উৎসব : মাধ্যমিকের রূপগঞ্জে, প্রাথমিকের ঢাবিতে

সান নিউজ ডেস্ক : ১ জানুয়ারিতেই বই উৎসব করবে বাংলাদেশ সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎসব করতে এরই মধ্যে জেলা ও উপজেলায় সংশ্লিষ্টদের জানিয়েছে।

আরও পড়ুন : ৬৮ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসব হবে। আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিকের বই উৎসব হবে।

এছাড়াও বিভিন্ন জেলায় মন্ত্রী, এমপিরা এই উৎসব করবেন বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসবের উদ্বোধন করবেন।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষা এপ্রিলে, এইচএসসি জুনে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিটি শ্রেণির একজন করে শিক্ষার্থীকে এক সেট করে বই দিয়ে উৎসবের উদ্বোধন করবেন তিনি।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বিষয়টি জানিয়ে বলেন, খুবই আড়ম্বরপূর্ণভাবে সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব হবে। করোনার কারণে যেহেতু গত দুই বছর উৎসব হয়নি, এ বছর আমরা প্রতিটি জেলা-উপজেলায় জানিয়ে দিয়েছি আড়ম্বর করে উৎসবমুখর পরিবেশে বই দেওয়ার জন্য।

আরও পড়ুন : মেট্রোরেলে থাকছে না হাফ ভাড়া

তিনি আরও বলেন, আমরা যেহেতু ৮০ ভাগ বই পৌঁছে দিতে পেরেছি। সারা দেশেই জাঁকজমকপূর্ণভাবে উৎসব আয়োজনের কথা বলেছি।

প্রাথমিকের বই উৎসব ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে হবে। মাধ্যমিকের বই উৎসব এবার মন্ত্রী (শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি) করবেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

আরও পড়ুন : ফেল থেকে পাস ১১৮৭, জিপিএ-৫ পেল ৭৬৯

অধ্যাপক ফরহাদুল ইসলাম আরও বলেন, উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হবে এ উৎসব। এর আগের দিন ৩১ ডিসেম্বর সকালে বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে সাড়ে ৩৪ কোটির বেশি কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাকপ্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে এই স্তরে ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে।

আরও পড়ুন : সহকারী শিক্ষকের পদায়ন ২২ জানুয়ারি

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বই ছাপা হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৭৭ কপি। মঙ্গলবার পর্যন্ত মাধ্যমিকে ৮১ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। আর প্রাথমিকে গত রোববার পর্যন্ত মাঠ পর্যায়ে পৌঁছে গেছে ৬৮ শতাংশ বই। সূত্র এনসিটিবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনত...

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশ...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা