সংগৃহীত ছবি
শিক্ষা

সহকারী শিক্ষকের পদায়ন ২২ জানুয়ারি

সান নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে পদায়ন করা হবে।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরিচিতি প্রতিপালন, ডকুমেন্টস যাচাই ও নমুনা স্বাক্ষরের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। একই দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীদের জেলা সিভিল সার্জনের কাছে সনদ ও ডোপটেস্ট রিপোর্ট জমা দিতে হবে। আর প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে ৩ জানুয়ারি।

আরও পড়ুন: ইউরোপের নির্ভরতা কমানো উচিত

প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে কারণ ও মতামতসহ তালিকা পাঠানো হবে ৪ জানুয়ারি। পুলিশ ভেরিফিকেশন ৮ জানুয়ারি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে ২২ জানুয়ারি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। তবে, শিক্ষকের শূন্য পদ পূরণের ক্ষেত্রে নিম্নরূপভাবে অগ্রাধিকার দিয়ে পদায়ন করাতে হবে।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

দুর্গম, হাওরাঞ্চল, দ্বীপাঞ্চল এলাকার বিদ্যালয়ের শূন্য পদে পুরুষকে প্রাধান্য দিতে হবে। শূন্যপদ পূরণের ক্ষেত্রে নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে। কোনো বিদ্যালয়ে ৫০ শতাংশের অধিক পদ শূন্য রাখা যাবে না। এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

যোগদান করা শিক্ষকদের বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় দুদিনের ওরিয়েন্টেশন প্রদান করতে হবে।

আরও পড়ুন: মৃত্যু নেই, শনাক্ত ১৬

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরে তা বাড়িয়ে ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হ...

মাদারীপুরে তিন দালালের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন ছিল তাদের। সেই স্বপ্ন পূরণে জমি বি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা