প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি নির্ধারণ ( ফাইল ফটো)
শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি নির্ধারণ

সান নিউজ ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার নতুন সময় নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

আরও পড়ুন : কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রারের পিতৃবিয়োগ

চলতি বছরের ৩০ ডিসেম্বর (শুক্রবার) এ পরীক্ষা শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকালে এ পরীক্ষা আয়োজন করা হবে। দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমি গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।

আরও পড়ুন : শীতকালীন ছুটি পাচ্ছেন না শিক্ষকরা

বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। উল্লেখিত সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রস্তুত ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূত্র হতে জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঢাকায় ৩০ ডিসেম্বর ও উপজেলা পর্যায়ে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ১২ ডিসেম্বর ডিপিএ থেকে সেটি বাতিল করা হয়। সংশ্লিষ্টরা জানায়, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : ‘হীরকজয়ন্তী’ উদযাপনে সাধারণ সভা অনুষ্ঠিত

কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় তা পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। খুব শিগগির এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।

এরআগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা অংশ নিতে পারবে।

আরও পড়ুন : ব্যতিক্রম পদ্ধতি, বই খুলে পরীক্ষা!

প্রসঙ্গত, ২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পিইসি পরীক্ষা শুরু করে সরকার। এরপর থেকে ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই দেওয়া হতো বৃত্তি। তার আগে শিক্ষার্থীদের পৃথকভাবে বৃত্তি পরীক্ষায় বসতে হতো। একযুগ পর আবার ফিরেছে বৃত্তি পরীক্ষা।

অপরদিকে, বৃত্তি পরীক্ষার মাাধ্যমে নতুন করে বৈষম্য তৈরি হবে। এটি চালু করা হলে নোট-গাইড ও কোচিং প্রবণতা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশিষ্টজন।

এটি বাতিলে সোমবার ২৯ জন নগরিকের বিবৃত্তি পাঠিয়েছে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা