ব্যতিক্রম পদ্ধতি, বই খুলে পরীক্ষা! (ছবি : সংগৃহিত)
শিক্ষা

ব্যতিক্রম পদ্ধতি, বই খুলে পরীক্ষা!

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : পরীক্ষার হলে শিক্ষার্থীরা বই খুলেই উত্তর লিখবে! এমন অপরিচিত পরীক্ষা পদ্ধতি অনেকের কাছে অদ্ভুত শোনালেও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আলোর অনির্বাণ কর্তৃক ট্যালেন্ট হান্ট বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

শনিবার (১৭ ডিসেম্বর) মরহুম শহিদুল আলম শহীদ স্যারের স্বরণে ব্যতিক্রম পদ্ধতিতে এ মেধা যাচাই পরীক্ষা উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

পরীক্ষাটির আয়োজন করে অত্র স্কুল থেকে বিভিন্ন বছরে এসএসসি পাস করে বিভিন্ন পাবলিক বিশ্বব্যিালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন আলোর অর্নিবাণ।

তৃতীয় বারের মতো আয়োজিত এ পরীক্ষায় ঈশ্বরগঞ্জ উপজেলাসহ ত্রিশাল,নেত্রকোনা,গৌরীপুর, নান্দাইল,গাজীপুরসহ আশেপাশের বিভিন্ন স্কুল থেকে ১২শ ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন : শীতে কাঁপছে উত্তরের জনপদ

৬ষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীরা তাদের পাঠ্য বোর্ড বইয়ের উপর ব্যতিক্রম এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষায় পরীক্ষার্থীরা বই নিয়ে হলে প্রবেশ করার সুযোগ পায়। কোন ফি ছাড়া অনুষ্ঠিত এ পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ৭৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও বিশেষ উপহার।

বিশেষ এ পরীক্ষা দেখার জন্য বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত হয় স্কুলে। পরীক্ষার হলে পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

আর পরীক্ষার হল পরিদর্শন করেন, নুর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যাপক হুমায়ুন কবীর, শাহজালাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদীন,মাইক্রোসফট ইঞ্জিনিয়ার আমেরিকা প্রবাসী ফজলে রাব্বী, পারফেক্ট ট্রেড ইন্টারন্যাশনালের সিইও মনিরুজ্জামান মানিক, আলোর অনির্বাণ সংগঠনের মুখপাত্র ১১ ব্যাচের আব্দুল্লাহ আল ফয়সাল, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আর.কে রাজু, দৈনিক আজকালের খবর পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি এহসানুল হক, আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ইসহাক প্রমুখ।

আরও পড়ুন : ফ্রেন্ডস ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন

পরীক্ষায় অংশগ্রহণকারী উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী এ.কে.এম ফয়সল আহমেদ বলেন, এ ধরনের পরীক্ষা আমাদের খুব কাজে আসবে এবং পরীক্ষা সম্পর্কে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবী রাখে।

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এবছর তৃতীয় বারের মতো মেধা যাচাইয়ের জন্য বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিষ্ঠানের কার্যক্রম ধরে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা