ফাইল ফটো
শিক্ষা
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ

ফেল থেকে পাস ১১৮৭, জিপিএ-৫ পেল ৭৬৯

সান নিউজ ডেস্ক : ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ১ হাজার ১৮৭ শিক্ষার্থী। এসময় নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৬৯ জন।

আরও পড়ুন : এসএসসি-১৯৭৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে।

রোববার (২৫ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, ঢাকা বোর্ডে ১০৯ জন, রাজশাহী বোর্ডে ৫৮ জন, দিনাজপুর বোর্ডে ৮৯ জন, যশোর বোর্ডে ৪৩ জন, সিলেট বোর্ডে ৪১ জন, ময়মনসিংহ বোর্ডে ৩০ জন, চট্টগ্রাম বোর্ডে ৪৫ জন, কুমিল্লা বোর্ডে ১১৫ জন, বরিশাল বোর্ডে ১৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

আরও পড়ুন : সহকারী শিক্ষকের পদায়ন ২২ জানুয়ারি

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪১৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডে ১০৯ জন, রাজশাহী বোর্ডে ৩৬ জন, দিনাজপুর বোর্ডে ৩৪ জন, যশোর বোর্ডে ৬১ জন, সিলেট বোর্ডে ৩৮ জন, ময়মনসিংহ বোর্ডে ৬৯ জন, চট্টগ্রাম বোর্ডে ২৯ জন, কুমিল্লা বোর্ডে ৩৭ জন, বরিশাল বোর্ডে ৪১ জন শিক্ষার্থী।

আরও পড়ুন : ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৭৪ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হ...

মাদারীপুরে তিন দালালের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন ছিল তাদের। সেই স্বপ্ন পূরণে জমি বি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা