ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক : আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

আরও পড়ুন : সমন্বয়কের আশ্বাসে ঘরে ফিরলেন শিক্ষার্থীরা

সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

চলতি বছরে ঢাবির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০.৬১ শতাংশ। মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী। বাকি ৮৯.৩৯ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১১৭৭৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০৫৫৭ জন, মানবিক বিভাগে ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ১০ জন শিক্ষার্থী পাস করেছেন।

আরও পড়ুন : শিক্ষাই আমাদের মেগা প্রজেক্ট

এবার বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৮৫১ টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৭৭৫ টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১ টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫ টি আসন বরাদ্দ রয়েছে।

ফলাফল যেভাবে জানা যাবে-

বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

এছাড়া আবেদনকারী বাংলা লিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

আরও পড়ুন : রাজধানীতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ :

১. পাসকৃত শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন বিকাল ৩ টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

২. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ থেকে ১৪ জুনের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কোটার ফরম আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

৩. ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ থেকে ১২ জুন পর্যন্ত আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা