কেশবপুরে সাতবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের ফল প্রকাশ
শিক্ষা

কেশবপুরে সাতবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের ফল প্রকাশ

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়ীয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সাগরে ডুবে পর্যটকের মৃত্যু

সোমবার (২৬ শে ডিসেম্বর) উক্ত ফলাফল প্রকাশের অনুষ্ঠান আয়োজিত হয়।

১০ নং সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সামসুদ্দীন দফাদারের সভাপতিত্বে ও সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিতোষ কুমার মণ্ডলের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জি. এম. হাসান,সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জি. এম. হোসেন,সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন,সাতবাড়ীয়া সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জী. এম. গোলাম হোসাইন, অত্র ইউনিয়ন এর সাবেক ইউপি সদস্য রুহুল কুদ্দুস,কেশবপুর নিউজ ক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন : নোয়াখালীতে আগুনে পুড়ল ৫ দোকান

এছাড়া উক্ত বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশ শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা