শিক্ষা

এসএসসি পরীক্ষা এপ্রিলে, এইচএসসি জুনে

সান নিউজ ডেস্ক: আগামী বছরের (২০২৩) এপ্রিলের মাঝামাঝি সময়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি করতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটা বিরতি দিয়ে প্রস্তুতি নিতে হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা। আর এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ জন্য তিন ঘণ্টা সময় পাবে পরীক্ষার্থীরা। আর এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা।

সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে। করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ দুই পাবলিক পরীক্ষা বিলম্ব করে আয়োজন করা হচ্ছে। সাধারণ সময়ে এসএসসি ফেব্রুয়ারি মাসে আর এইচএসসি এপ্রিল মাসে আয়োজন করা হয়ে থাকে।

সান নিউজ/এম এ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা