চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষা
আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু

সান নিউজ ডেস্ক : রামেক চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণে চিকিৎসা দিতে বিলম্ব হওয়ায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন : কেনা হচ্ছে ৭৮ কোটি টাকার বই

এদিকে রাবি শিক্ষার্থীরা চিকিৎসায় অবহেলার কারণে ক্ষুব্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বহিষ্কারের দাবিতে আন্দোলন করছেন।

বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রামেকের মূল গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ দাবি জানান। প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

এসময় দায়িত্বে অবহেলার সাথে জড়িত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে যারা হাত তুলেছেন, তাদেরও বহিষ্কারের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

আরও পড়ুন : ৪২ দিন সব কোচিং সেন্টার বন্ধ

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 'আমার ভাইয়ের মৃত্যুর জন্য কর্তব্যরত চিকিৎসকরাই দায়ী। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এর সাথে যারা জড়িত তাদের বহিষ্কার না হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী মিলে এ আন্দোলনকে বেগবান করে তুলব।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা রামেক প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।' এসময় শিক্ষকসহ আন্দোলনে প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

'আমার ছাত্রের মৃত্যু বিচার না হওয়া পর্যন্ত আমি শিক্ষার্থীদের নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো। আমার শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণ না জানা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনের বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

আরও পড়ুন : মানারাতের ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ নয়

তিনি আরও বলেন, আমার শিক্ষার্থীরা রামেকের কর্তব্যরত চিকিৎসকদের গায়ে হাত তুলবে না- এটা আমি সকলকে আশ্বস্ত করছি।'

জানা যায়, চিকিৎসকরা বিলম্ব করে এসে রাবি শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে রামেক হাসপাতালের ওয়ার্ড ও পরিচালকের কক্ষের সামনের অংশে ভাঙচুর চালান রাবি শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হন।

আরও পড়ুন : বিতর্ক চর্চা শুরু করতে চাই

বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা রামেকে নিয়ে এলে চিকিৎসকদের অবহেলায় মৃত্যু বরণ করেন এ শিক্ষার্থী।

জানা যায়, শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা