শিক্ষা

জবিতে স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 

সান নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় ২০১৮ বা ২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০ বা ২০২১ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ৫০০ টাকা ফি দিয়ে আবেদন করার সুযোগ পাবেন। তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বিষয়ে ভর্তি হতে সমন্বিত ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বর সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখায় ভর্তির জন্য আবেদন করতে ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল (এইচএসসি) শাখার শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫০–এর নিচে হওয়া যাবে না। ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের ‘বি’ ও ‘সি’ ইউনিটের নির্ধারিত বিষয়েও ভর্তির সুযোগ রয়েছে।

আরও পড়ুন : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

‘বি’ ইউনিটের মানবিক শাখায় ভর্তির জন্য মানবিক, সংগীত, গার্হস্থ্য, অর্থনীতি, মাদ্রাসার (সাধারণ, মুজাব্বিদ) শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০–এর নিচে গ্রহণযোগ্য হবে না।

‘সি’ ইউনিটের বাণিজ্য শাখায় ভর্তির জন্য বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্সের শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০–এর নিচে থাকলে অযোগ্য বিবেচিত হবে। ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ‘বি’ ইউনিটের মানবিক শাখার নির্ধারিত কয়েকটি বিষয়েও ভর্তির সুযোগ রয়েছে।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়টির বিশেষায়িত সংগীত ও চারুকলা বিভাগে ভর্তির জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০–এর নিচে নয়।

নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০–এর নিচে নয়।

বিশেষায়িত চারটি বিভাগে সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৩০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। প্রতিটি বিভাগে বিষয়ভিত্তিক ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ নেবে। পরীক্ষার ধরন সংশ্লিষ্ট বিভাগ ঠিক করবে এবং প্রতিটি বিভাগে পৃথকভাবে আবেদন করতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

আরও পড়ুন : কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা

সব ইউনিটের জন্য জিসিইর ক্ষেত্রে আইজিসিএসই (‘ও’ লেভেল) পরীক্ষায় অন্তত তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ন্যূনতম পাঁচটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১ সালের আইএএল (‘এ’ লেভেল) পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ তিনটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় বাংলাদেশের মানদণ্ডে ‘বি’ গ্রেড অথবা ৪.০০–এর স্কেলে ৩.০০ অথবা ৫.০০–এর স্কেলে ৩.৫০ থাকতে হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকার সম্ভাব্য তারিখ আগামী ৭ নভেম্বর। মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে ছাত্র জনতার পক্ষ থেকে আজ ক্যাম্পেইন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে...

বাংলাদেশ-ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে মুক্ত ১৫১ জেলে  

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বি...

জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল : খোকন তালুকদার

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহম...

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা...

মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ইয়াকুব খান শিশিরের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা